গোলাম মোর্তবা রিজুঃ

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের শনিবার দুপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় ভেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার দায়ে স্থানীয় মাটি ব্যবসায়ী মাহমুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এই অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।মোবাইল কোর্ট পরিচালনাকালে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং অভিযানে সহায়তা করেন।