রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্রমাগতভাবে করোনা টেস্টের রোগীর সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার ৬ জুলাই একদিনে ৪৫ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯ জনের করোনা পজিটিভ হয়।

এদিকে, মঙ্গলবার পাংশা হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ জন ও আইসোলেশনে ২১ জন রোগী ভর্তি ছিলেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ফিরোজ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।