আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলার বাঘা উপজেলা সংগ্রামীদলের ৩১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন রাজশাহী জেলা সংগ্রামীদলের সভাপতি ও সাধারন সম্পাদক।

 

শনিবার (২৫-০১-২০২৫) জেলা সংগ্রামীদলের সভাপতি মওদুদ আহামেদ মধু ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান হিমেল এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটিতে রুবেল আহামেদ কে সভাপতি ও তুহিন উদ্দিনকে সাধারন সম্পাদক এবং সোহেল মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।