মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে মাইক্রোবাস ‌ ও প্রাইভেটকার চালকদের সাথে মত বিনিময় সভা ‌ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১-৩০ টার দিকে শহরের গোয়ালচামটে অবস্থিত ‌ মাইক্রোস্ট্যান্ড এ মত বিনিময় সভায় ‌ ট্রাফিক আইন সম্পর্কে আলোচনা করেন ‌‌ মোঃ খুরশিদ আলম সিকদার ‌ টি আই জেলা ট্রাফিক বিভাগ ফরিদপুর, সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ‌সদর ট্রাফিক ফরিদপুর।

 

এ সময় বক্তারা ট্রাফিক আইন মেনে ‌ গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান। এ সময় ‌ চালকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাকিম মিয়া, মোঃ আমিরুল ইসলাম প্রমূখ ।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মাইক্রোবাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক ‌ মোঃ মিলন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক,
এ সময় চালকেরা জানান শহরের বিভিন্ন মোরে ব্যানার , ভাসমান ও অবৈধ দোকান পাটের কারণে‌ এবং রাস্তায় জেব্রা ক্রসিং স্পিড বেকার ‌না থাকার কারণে অনেক সময় দুর্ঘটনার ঘটনা ঘটে ‌।

 

অবিলম্বে এসব সমস্যার সমাধান করলে দুর্ঘটনা কমবে।

 

উল্লেখ অবৈধ দোকান এবং রেল সিগন্যাল না থাকার কারণে গতকাল মঙ্গলবার ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ‌ ৫ জন ব্যক্তি নিহত হবার কারণ তুলে ধরে আলোচনা করা হয় । এ সময় সেখানে রেল ক্রসিং থাকলে এবং ‌ অবৈধ দোকানপাট না থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেতে বলে বক্তারা আলোচনা করেন।