মো.ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উদযাপন হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে একটি র‌্যালী বের হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এ. কে.এম রায়হানুর রহমানের সভাপতিত্বে সমবায় দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, সহকারী সমাজসেবা কর্মকতা সেলিম তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সমাজসেবা অফিস সহকারী আজিজুর রহমান প্রমুখ।