ফরিদপুরের সদরপুরে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে সদরপুর থানা পুলিশ। ২৭ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার পূর্ব শ্যামপুর এলাকা থেকে একটি গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার এসআই মোঃ মিরাজুল কাজী ও এসআই রাসেল শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন সদরপুর ইউনিয়নের নয় রশি গ্রামের রাসেদ তালুকদারের পুত্র মোঃ হাসিবুল তালুকদার (২২) এবং ভাষানচর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মিজানুর বেপারীর পুত্র তামিম বেপারী (২৩)। তাদের কাছ থেকে ৫ গ্রাম (৪৮ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য ২৪,০০০ টাকা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা অফিসার্স ইনচার্জ আব্দুল মোতালেব বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।”