মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে শ্রীমা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালিত হয়েছে।

 

এ উপলক্ষে আজ রবিবার শহরের চর কমলাপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলা রতি, বৈদিক মন্ত্র ও স্তব গান, বিশেষ পূজা ও হোম, স্তব ধ্যান ও পাট, মাতৃ পূজা, সকাল সাড়ে দশটায় শ্রী শ্রী মায়ের গীতি আলেখ্য, এরপর প্রসাদ বিতরণ, গীতি নাট্য, কালী কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আরও পড়ুনঃ ভেড়ামারায় খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ নববধূর বিরুদ্ধে

 

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।