মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস এর কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আজ ২৯ তম দিন দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌ ফরিদপুরে ও ‌ উক্ত কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ।

 

এ সময় ক্লাস  পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন তারা।

আজ সোমবার ‌ সকাল সাড়ে ১১ টায় ‌ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে‌ মানববন্ধনে ‌ বক্তব্য রাখেন  সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, শাফি, মো: সজিব শেখ, ইয়াসিন, হযরত আলী, সিয়াম, মীম, উমি, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরামুল প্রমুখ।

 

এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন , ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্যখাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও তারা জানান।