মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 
ফরিদপুরের  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পারভেজ (৪৫ ) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন । ফরিদপুর  সিভিল সার্জন অফিস প্রদত্ত ইমেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
উক্ত পারভেজের বাড়ি ফরিদপুর পৌরসভার  আলিপুরের ১১ নং ওয়ার্ডে । এ ব্যাপারে আরো জানানো হয়  তিনি গত ১২ নভেম্বর  সন্ধ্যা ৭:৫৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, এরপর গত ১৩ নভেম্বর ‌ ভোর পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন।
উল্লেখ করা যেতে পারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে ‌ এ পর্যন্ত ‌ চারজনের মৃত্যু ঘটেছে।