রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় মধুখালী উপজেলা সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আকরাম খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, পৌর যুবদলের আহব্বায়ক মিজানুর রহমান কালা, ছাত্রদল নেতা সাদ্দাম আরেফিন রজব, শরাফত প্রমুখ। এছাড়া, বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু আমরা সর্বোচ্চভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেব। আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। আওয়ামী সন্ত্রাস বাহিনীকে সাবধান হয়ে যেতে বলছি। যদি দেশে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তবে তাদেরও দেশ ছাড়তে হবে।”