ফরিদপুরে সদরপুর উপজেলার বিভিন্ন খালে আড়া-আড়ি বাঁধ দিয়ে চলছে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মৎস্য নিধন। বিশেষ এ ফাঁদে দেশীয় পোনা মাছসহ বিভিন্ন জাতের মাছ ধরা হচ্ছে।
এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্থ হচ্ছে নদীর স্রোত, মারা যাচ্ছে রেনু পোনা । বিষয়টি সম্পূর্ণ অবৈধ হলেও দেখার কেউ নেই।
এ ব্যাপরে উপজেলা মৎস কর্মকর্তা তাসনিয়া তাসমীমের সাথে কথা হলে তিনি জানান, কেউ যদি উনমুক্ত জলশয় থেকে বাধ দিয়ে পোনা মাছ নিধন করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেয়া হবে।