জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ফরিদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা জাসাসের আহ্বায়ক এডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।

 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজীব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

 

এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাসাসের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য উল্লেখ করেন। তারা ৫ আগস্টের স্বৈরাচারী সরকারের পতনে ছাত্রজনতা এবং সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক ধারাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই।

 

অনুষ্ঠানের পর সাংস্কৃতিক পর্ব শুরু হয়, যা জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। শিল্পীরা দেশাত্মবোধক গান, গণ সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জাসাস ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আরিফ বকু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, এডভোকেট রফিকুল ইসলাম, মহানগর জাসাসের সভাপতি নাঈমুল ইসলাম নাঈম এবং জেলা জাসাসের আহ্বায়ক মাসুম দেওয়ান।