বাঘায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হিটলার মন্ডলসহ আরও অনেক নেতাকর্মী এই শুভেচ্ছা প্রদান করেন।

 

এ ছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিন্টু, শাহদৌলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ (পিয়াস) ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউএনও শাম্মী আক্তারকে স্থানীয় রাজনৈতিক পরিবেশের কথা জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।

 

 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকেও নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়।