ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২,০০০ টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২,০০০ টাকা এবং মুজিব সড়ক ঝিলটুলীতে ধানশিড়ি হোটেলকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও, বেশ কিছু হোটেলে সতর্কবার্তা প্রদান করেন এই কর্মকর্তা। খাবারের মান ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

অভিযানের সময় পৌরসভার স্যানিটারি অফিসার এবং আনসার ব্যাটালিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।