৩০ অক্টোবর, বুধবার, ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হল রুমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।

 

সেমিনারে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ (ক্যাব) এর সদরপুর শাখার সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, থানার ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল এবং সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, সোবাহান সৈকত।

 

এছাড়া, সেমিনারে সমাজ সেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য এবং ফুড ইন্সপেক্টর রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আল মামুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সদরপুরে ব্যবসায়ীদের বিরুদ্ধে খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, পচা খাবার বিক্রি, দ্রব্য মূল্যের তালিকা না থাকা এবং যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি করার মতো অনিয়মের বিরুদ্ধে অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।