বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ অক্টোবর ‌ বিজেপির চেয়ারম্যান ‌ আন্দালিব রহমান এর স্বাক্ষরিত উক্ত কমিটি ঘোষণা করা হয় ।
এতে ফরিদপুর জেলার আহ্বায়ক করা হয়েছে আরিফুর  রহিম রনি এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে শাহরিয়ার আহম্মেদ অভিকে। এছাড়া কমিটির ৯ জনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং  ৬ জনকে যুগ্ম আহবায়ক আর  বাকিদের সদস্য পদে  নির্বাচিত করা হয়েছে।