ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুরে অনুষ্ঠিত হলো গ্রামের ঐতিহ্যবাহী খেলা হাডুডু ও লাঠি খেলা প্রতিযোগিতা। আজ মঙ্গলবার বেলা ২টায় মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন মাঠে এই খেলার আয়োজন করা হয়।

এ সময় খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ সমবেত হন, যা এই ঐতিহ্যবাহী খেলাকে আরো বর্ণময় করে তোলে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর কবির, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কইয়ুম জঙ্গি, এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।