রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম মো. জাহাঙ্গীর হোসেন (৪৬), তিনি উপজেলার উজানচর ইউনিয়ন নতুন পাড়া এলাকার আব্দুল গনি’র ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে থানা পুলিশের অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন যৌনপল্লীর নূরির গেইট এলাকার বাবুর বাড়ির উঠানে থেকে সাড়ে ৭ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরের পরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।