ফরিদপুরে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফরিদপুরের কোতয়ালি থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের পরমআনন্দপুর গ্রামে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন।