ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেনের অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকালে থানার সামনে প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে সদরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রুমন মাতুব্বরের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে ৭ দিনের মধ্যে ওসির প্রত্যাহারের দাবি জানান।

 

 

বক্তারা অভিযোগ করেন যে, বর্তমান ওসি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়েছেন এবং তার কার্যকলাপ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।