রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করেন রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দৌলতদিয়া রেষ্ট হাউজ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম।

 

সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ। সভার সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খালেক বেপারী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আমিন সরদার।

 

 

সভা শেষে নেতৃবৃন্দ দৌলতদিয়া বাজারের সার্বজনীন মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা পূজা উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।