আজ ৯ অক্টোবর ২০২৪, রোজ বুধবার বিকালে।ছোনাউটা ফাজিল মাদ্রাসা হল রূমে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমুয়া ইউনিয়ন শাখার ৬ নং ওয়ার্ডে , জামায়াতে ইসলামী সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানা আমির মাস্টার মজিবুর রহমান। এ সময় থানা আমির বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।
ফ্যাসিস্ট হাসিনা সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আমাদের নিরপরাধ জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করেছে। কিন্তু জামায়াত আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাই জালিম ও বাতিলের কাছে মাথা নত করেনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, আমুয়া ইউনিয়ন আমির, মাস্টার আব্দুর রহিম ও ৬ নং ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।