রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ অফিসার মো. শাহাদাৎ হোসেন, মৎস্য অফিসার সাঈদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ. জাহাঙ্গীর হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আসলাম হোসেন।
এছাড়া, পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মো. রবিউল ইসলাম, পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন, যশাই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, মাছপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুকদেব গোস্বামী, মৌরাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রমজান আলী, সরিষা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ আহমেদ, কলিমহর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন, কশবামাজাইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।