অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছেন না। পুলিশের তথ্যানুযায়ী এখনো ১৮৭ জন অনুপস্থিত আছেন কর্মস্থলে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এ নিয়ে সরকারের হাইকমান্ডে হয়েছে বিশদ আলোচনা।

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেপ্তার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।