ফরিদপুরে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ ছাত্র মজলিসের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইমরান শরীফ।

 

বক্তারা ছিলেন মাওলানা মোঃ আব্দুর রউফ (দরবার এ খালেকিয়া, চর টেপুরা কান্দী, নর্থ চ্যানেল ইউপি ফরিদপুর সদর), সাইফুল ইসলাম (ইমাম ও খতিব, হাটখোলা জামে মসজিদ), মাওলানা জুবায়ের (বাকুন্ডা বাটপারা জামে মসজিদ), মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বুখারী (ইমাম ও খতিব, গোয়ালচামট মোল্লাবাড়ি জামে মসজিদ) এবং আবু নাসির আল খুজাইমি (পরিচালক, ইসলামী গবেষণা একাডেমি বাংলাদেশ)।

 

সভায় বক্তারা বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না।” তারা আরও জানান, যদি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। বক্তারা আল কোরআনের অবমাননাকেও সহ্য না করার কথা তুলে ধরেন।

 

 

সভায় মুসলিম উম্মাহর একতার আহ্বান জানানো হয় এবং শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে, জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।