ফরিদপুর শহরের নীলটুলির  বিশিষ্ট ব্যবসায়ী ‌ অংকন জুয়েলার্স এর মালিক ‌ বিকাশ সাহা (৪৯) আজ বৃহস্পতিবার  বিকাল তিনটায় ‌ ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে  হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  মৃত্যুবরণ করেন। । মৃত্যু কালে তিনি দুই পুত্র ‌, স্ত্রী  সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাতে শহরের অম্বিকাপুর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ‌
এদিকে তার আত্মার শান্তি কামনা করে  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ‍ (বাজুস)  ‌আগামী শনিবার শহরের নীলটুলি স্বর্ণপট্টিতে ‌ সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সমস্ত দোকান বন্ধ রাখার  সিদ্ধান্ত গ্রহণ করেছে।