নরসিংদীর পলাশে বশির গ্রপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত (৫ সেপ্টেম্বর) রাত্রে পলাশ উপজেলার জনতা জুটমিলে এ ঘটনা ঘটে।
জুট মিলের শ্রমিকরা জানান, বেশ কিছুদিন যাবৎ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। তাদের যৌত্রিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসে। এতে মালিক পক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চেয়েছেন শ্রমিকদের কাছে। আলোচনার শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা ঢুকে হামলা ও ভাংচুর চালায়। এছাড়াও লুটপাটের দাবী করেন মিল কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বেতন বৃদ্ধির দাবি নিয়ে হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে।  এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।