বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪১তম মাসিক সাহিত্য সভা শুক্রবার ৬ সেপ্টেম্বর সকালে শহরের পোস্ট অফিস পাড়ায় মুনশি মিনহাজ উদ্দিন রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান, মেজর পরিতোষ রায় (অব.), কর্ণেল মেহের মহব্বত হোসেন (অব.), বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি ভদ্রাবতী বিশ্বাস।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সংগঠনের সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, অধ্যাপক সুরাইয়া শরীফ, মামুন আজাদ, নূরজাহান আরা নীতি, আহমেদ মাহবুব ফারুক, কবি ও গবেষক রবিউল হাসনাত সজল, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, আতিয়ার রহমান, এএফএম মোমিন যশোরী, শরীফ উদ্দীন, রেজাউল করিম রোমেল, এমএম মনিরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আমিরুল ইসলাম রন্টুকে আহবায়ক, আব্দুল খালেক ও শহিদ জয়কে সদস্য করে ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৪ পরিচালনা কমিটি গঠন করা হয়।