রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পথ সভা ও মোটর শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
 বৃহস্পতিবার সন্ধায় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ এ কর্মসূচির নেতৃত্ব দেন।
কালুখালীর দূর্গাপুর এলাকার হাইওয়ে সড়ক  থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  পরে রতনদিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ, এড. লিয়াকত আলী বাবু, লুৎফর রহমান, এড. রকিবুল হাসান রুমা, মেহেদী হাসান তোতা, ওবায়দুল কবির কুন্নু, জামাল খান প্রমুখ বক্তব্য রাখেন।