গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তবে তিনি নির্বাচনে অংশ নিবেন কিনা তা স্পষ্ট করেননি জয়। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
- আরও পডুনঃ ড. মুহাম্মদ ইউনূসের ১৬ সঙ্গী