“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মৎস্য সপ্তাহ ৩০ জুলাই হতে ৫ আগস্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার
বেলা ১টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা।

 

পরে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিজ নিশাত ফারাবী, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ:দা:)মোঃ জাহাঙ্গীর কবীর, উপজেলা স্বাস্থ্য প:প:কর্মকর্তা ডা. মোঃ
হাফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

 

 

একই দিন মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শ্রেষ্ট মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।