ঝালকাঠিতে কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি ধান ও সার আত্মসাতের মামলায় কাঠালিয়া উপজেলার ৬নং আউরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকালে ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।
উল্লেখ্য, গত ০৪ জুন বিকালে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিস অভিযান চালিয়ে আওরাবুনিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি ধান ও সার উদ্ধার করা হয়। পরে ০৫ জুন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিন জনকে আসামি করে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।