ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ঘোষপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে সরকারি জমিতে অবৈধ ভাবে পাকা ঘর উত্তোলণের অভিযোগ উঠেছে।
বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, জয় বাংলা বাজার ও লংকারচর প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি দেড় শতাংশ জমিতে পাকা ঘর উত্তোলণ করছেন মো. রাজিবুল ইসলাম। তিনি লংকারচর গ্রামের হাফিজার মোল্যার ছেলে। দখলকৃত জমির বাজার দর প্রায় ১৫ লাখ টাকা।
এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে। জমি দখলকারী কোন কাগজ পত্র দেখাতে পারেননি। তবে কিভাবে এ সরকারি জমি দখল করে পাকা স্থাপনা করছে তা জানা নেই করো।
এভাবে সরকারি জমি দখল করলে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমন ভূমি দখলকারীদের দৌরাত্ম্য বেড়ে যাবে।হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩ এর আওতায় হাট ও বাজারের সরকারী খাস জমি অবৈধ ভাবে দখলে রাখা, অথবা যথাযথ অনুমতি ছাড়া ঐ খাস জমির ওপর কোনও অবৈধ স্থাপনা নির্মান বা নির্মানের উদ্যোগ গ্রহন দন্ডনীয় অপরাধ।এই আইন লঙ্ঘনকারীর অনধিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডের শাস্তি হতে পারে বলে বিধান রয়েছে।
এ বিষয়ে মো. রাজিবুল ইসলাম জানান, এই জমি আমার চাচার ভোগ দখলে ছিল। তাঁর কাছ থেকে পজিশন মৌখিকভাবে ক্রয় করেছি। কোন প্রকার কাগজ পত্র নেই।
- আরও পড়ুনঃ e Paper-17.07.2024
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীন হাসান চৌধুরী বলেন, অনুমোদন ছাড়া সরকারি জমিতে পাকা স্থাপনা তৈরী করা সম্পন্ন নিষেধ। ঘটনা স্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।