ফরিদপুর বৃক্ষ মেলায় একটা আম গাছ বিক্রি হচ্ছে ‌৫০০০০ টাকায় । থাইল্যান্ডের এই আমগাছটি পাওয়া যাচ্ছে ফরিদপুর নার্সারি নামে ‌ একটা স্টলে।
এ ব্যাপারে দোকানিরা জানান, উক্ত আম ‌ খুব সুস্বাদু, ‌ রসালো, তাছাড়া প্রতিটি আম প্রায় এক ফুট পর্যন্ত লম্বা হয়। আমের  রং অনেকটাই গোলাপি ধরনের।
বিক্রেতারা জানান, মেলায়  ফল গাছের মধ্যে ‌এ গাছটির দাম সর্বোচ্চ। এই গাছটিকে দেখার জন্য বৃক্ষ মেলায় আগত দর্শনার্থীরা   ‌ স্টলটিতে ভিড় করছে ।