আমতলীতে  মাদক  থেকে  সমাজকে রক্ষা করার লক্ষে্্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিকাল ৫ টায় আমতলী সরকারী আরমান খোর্শেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন  বরিশাল সোনালী অতীত ক্লাব ও আমতলী প্রবিন একাদশ । উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। খেলায়  বরিশাল সোনালী অতীত ক্লাব  ১ গোলে আমতলী প্রবিন  একাদশকে পরাজিত করে। খেলায় অংশগ্রহন ও উপস্থিত ছিলেন আমতলী উপজেলার জনপ্রতিনিধিরা ও প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য সমাজকে মাদক ও  সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকলকে আহ্নব জানান।