ফরিদপুরের বান্ধব পল্লীতে প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের ‌ ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব পালন করা হয়েছে। আজ বুধবার ‌এ  উপলক্ষে ‌ ধর্মীয় আলোচনা সভা শ্রীমৎ ভগবত গীতা পাঠ ‌ এবং ভক্তি সংগীত এবং পরবর্তীতে প্রসাদ বিতরণ হয় ‌।
বান্ধব পল্লীর সকল ভক্তবৃন্দের আয়োজনে ‌ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ  মহানাম সম্প্রদায়ের  সভাপতি ‌ শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী।
এ সময়  ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ‌।
অনুষ্ঠানের পূর্বে ‌স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‌ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। এ উপলক্ষে এখানে সারাদিন ব্যাপী নগর কীর্তন, ‌ বিশেষ প্রার্থনা এবং সন্ধ্যা আরতি ‌ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‌ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্থানীয় বাসিন্দা প্রশান্ত দাস, সাধারণ সম্পাদক  শ্রীমৎপবন বন্ধু।