পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা অসহায় দুঃস্থ জন সাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সার্বিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন।

এ সময় আলফাডাঙ্গা সদর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ১৫০ জন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, আলফাডাঙ্গা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু, ইউনিয়ন আওয়ামী লীগ সভপতি সোহেল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি মনির হোসেন, প্যানেল চেয়ারম্যান ফারুক মোল্যা, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হারেজ কাজী, নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার,মণিতারা মন্ডল, যুবলীগ নেতা জুয়েল সরদার ও নাছির উদ্দিন প্রমুখ।