মহান মু‌ক্তিযু‌দ্ধে শহীদ‌দের স্মর‌ণে ফ‌রিদপু‌রে জেলা প্রশাস‌ন ও ফ‌রিদপুর  প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে আলাদা মোমবা‌তি প্রজ্বলন করা হয়।
সোমবার সন্ধ‌্যা সাতটায় শহ‌রের শেখ জামাল ‌স্টে‌ডিয়াম সংলগ্ন গণকব‌র চত্ব‌রে মোমবা‌তি প্রজ্বলন করা হয়।
এ কর্মসূ‌চি‌তে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাসহ বহু মানুষ অংশ নেন।
এর আ‌গে সকা‌লে আ‌লোচনা সভা ও মু‌ক্তিযু‌দ্ধের দুর্লভ আ‌লোক‌চিত্র প্রদর্শনীর আ‌য়োজন করা হয়।
এ‌দি‌কে সন্ধ‌্যা সা‌ড়ে সাতটায় ফ‌রিদপুর প্রেসক্লা‌ব ভবন চত্ব‌রে একাত্ত‌রের ২৫ মার্চ কাল রাতসহ মু‌ক্তিযু‌দ্ধে  শহীদদের  স্মর‌ণে ক্লাব সদস‌্যরা ‌মোমবা‌তি প্রজ্বলন ক‌রেন।  প‌রে এক মি‌নিট নিরবতা পালন ক‌রা হয়।
এ সময় ক্লাব সভাপ‌তি মো. ক‌বিরুল ইসলাম সি‌দ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, শেখ ম‌ফিজুর রহমান শিপন, সজল সিকদারসহ ক্লাব সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।