পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) নিহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই মো. সজীব হোসেনকে (২১) গতকাল সোমবার আটক করেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী রান্নাঘরে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করে। তার বাবার নাম বাবুল সরদার।