কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়কের লালন শাহ সেতুর সন্নিকটে ভেল্কির পুল নামক  স্হানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষ হয়। ঘটনা স্থলে  মোটরসাইকেল আরোহী  ফিরোজ আলী রবিন (২৬) নামের একজন মারা যায়।
গতকাল বুধবার ২৮ ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার সময় এই দুর্ঘটনা ঘটে।
 নিহত রবিন ভেড়ামারা  পৌরসভার ৯ নং ওয়ার্ডের বামনপাড়া এলাকার রমজান আলীর ছেলে। সে রুপপুর পারমানবিকে ভেকু চালক হিসাবে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পথচারী সূত্রে জানা যায়, অজ্ঞাত ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ট্রাকের আঘাতে রবিন মারা যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে  ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ঝিনাইদহ ট-১১-১২৯৭ ড্রাইভার জান্নু মিয়া  কে লোকজন আটক ধরে  থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ দায়ের হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।