মোঃ আমিন হোসেন : যুগান্তর স্বজন সমাবেশ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শাখার উদ্যোগে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২ফেব্রুয়ারি) সকালে নলছিটি প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি সরকা‌রি নল‌ছি‌টি ডিগ্রী ক‌লে‌জের সা‌বেক সহ‌যোগী অধ্যাপক সামসুল আলম খান বাহা‌রের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের নল‌ছি‌টি প্রতিনিধি মো. এনা‌য়েত ক‌রিম।

প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা ওয়াহেদ ক‌বির খান।বিশেষ অতিথি ছিলেন নল‌ছি‌টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মূরাদ আলী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুলকা‌ঠি (ইউ‌পি) চেয়ারম‌্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, সা‌বেক ভারপ্রাপ্ত মেয়র ফারুক হো‌সেন,পৌর কাউ‌ন্সিলর বীর মু‌ক্তি‌যোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নল‌ছি‌টি বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক জ‌লিলুর রহমান আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডা. ইউসুফ আলী তালুকদার, জেষ্ঠ‌্য সাংবাদিক শাহাদাত হো‌সেন মনু,মোস্তাফিজুর রহমান রিপন,কায়কোবাদ তুফান,মোঃ শরিফুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, মোঃ মশিউর রহমান খান, মাহবুব তালুকদার, রাসেল মৃধা, মোঃ আমিন হোসেন, নাঈম মল্লিক সহ স্থানীয় প্রিন্ট ও ই‌লেকট্রনিক মি‌ডিয়ার গনমাধ‌্যম কর্মী, ‌শিক্ষক ও সুধীজন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি প্রেসক্লা‌বের যুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক মিলন কা‌ন্তি দা‌স।