ফরিদপুরের বোয়ালমারীতে চার শত পাচ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফরিদপুরের  পুলিশ সুপার এর দিক নির্দেশনায় ও  অফিসার্স ইনচার্জ, ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল রাত ৯:৩৫ মিনিটে  ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বেড়াদি গ্রামের  চাপাদা বিলের সুরে পাড় আজিজ মাতুব্বরের জমির টংঘরের পাশ হতে আসামী  ১। মোঃ মনজুর রহমান মঞ্জু (৪৪) পিতা- মৃত মোখলেছুর রহমান, মাতা- মোছা- নবিরন নেছা,  ২। মোঃ বায়েজিদ মোল্যা (২৭) পিতা- মৃত ইকরাম মোল্যা, মাতা- সেলিনা বেগম,  ৩। মোঃ সাহাবউদ্দিন  সাহা শেখ (৩০) পিতা- মোঃ মোহন শেখ, মাতা- সালেহা বেগম,
সাং- বেড়াদি, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুরদের কে  চারশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার  করেন।
এ  বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।