🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Saturday, 27 January 2024
দৈনিক সময়ের প্রত্যাশা ডটকম
নির্বাচনের পর প্রথমবার একই দিনে রাজপথে আ.লীগ-বিএনপি

নির্বাচনের পর প্রথমবার একই দিনে রাজপথে আ.লীগ-বিএনপি

দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন পর প্রথমবারের মতো একই দিনে রাজধানীতে কর্মসূচি ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধীদল বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আর বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভার সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

 

অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে কালো পতাকা মিছিল দিয়ে রাজপথের কর্মসূচিতে ফিরছে বিএনপি। এদিন দুপুর ২টায় ঢাকাসহ মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গতকাল শুক্রবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছিল দলটির নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশকঃ এ. এস. এম মুরসিদ [B.S.S] প্রধান সম্পাদকঃ গাজী শাহীদুজ্জামান লিটন [এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট] নির্বাহী সম্পাদকঃ আনমূল আহমেদ অর্থী [LLB (Hon's) & LLM] বার্তা সম্পাদকঃ সিকদার শাহ আলম লিমন [B.S.S] সম্পাদকীয়ঃ মুজিব সড়ক, ফরিদপুর মোবাইল নম্বরঃ +880 9617 179084 [Hotline] +880 1728 311111 [সম্পাদক] +880 1711 995632 [বার্তা] +880 1711 995632 [বিজ্ঞাপন] e-Mail: somoyerprotyasha@gmail.com

🖨️ প্রিন্ট করুন