গোপালগঞ্জের দরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গোপালগঞ্জের জনপ্রিয় সাংবাদিক সংগঠন “গোপালগঞ্জ প্রেস ক্লাব” (জিপিসি)।

গতকাল রবিবার (২১জানুয়ারি) সন্ধা রাতে প্রেস ক্লাব হলরুমে প্রায় তিন শতাধিক অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পরে ভ্রাম্যমাণ ভাবে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে গিয়ে রাস্তায় থাকা মানসিক ভারসাম্য হীন ও ছিন্নমূল মানুষদের কম্বর বিতরণ করেন।

এসময় গোপালগঞ্জ প্রেস ক্লাব জিপিসি’র সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোজাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যশা পত্রিকার গোপালগঞ্জ ব্যুরো প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, পাঠাগার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামান, সকালের সময়ের প্রতিনিধি মাহামুদুর রহমান মাহামুদ, দৈনিক গ্ৰামের কাগজের প্রতিনিধি শৈলেন্দ্রনাথ মজুমদার, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইমরুল কাঁদির সবুজ, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার আল ইমরান সুমন।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস অফিসের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, গোপালগঞ্জ এলজিইডির ইউডি মোঃ কামাল বিশ্বাস, উচ্চমান সহকারী মোঃ কামরুজ্জামান, সেতু ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক মাহামুদুল আলম বাবুল, মোল্লা হার্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিচালক সোহাগ মোল্লাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে মানবিক এই কর্মসূচি গ্ৰহন করে সঠিক ভাবে বাস্তবায়ন করায় অতিথিগণ গোপালগঞ্জ প্রেস ক্লাব জিপিসি’র সদস্যদের ব্যপক প্রশংসা করেন।