🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Thursday, 4 January 2024
দৈনিক সময়ের প্রত্যাশা ডটকম
সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা ও চর্চার প্রসার করা হবেঃ -শেখ হাসিনা

সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা ও চর্চার প্রসার করা হবেঃ -শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে বিশেষ অগ্রাধিকার দেওয়া ১২ বিষয় এবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্থান পেয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ পরিচালনায় যে সাফল্য আমরা করতে পেরেছি, তারই ধারাবাহিকতায় ২০২৪ সাল থেকে স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার ইশতেহার ঘোষণা দিয়েছি।

এবারের ইশতেহারে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে; তার মধ্য থেকে যে কয়েকটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি আমি তা আপনাদের সামনে উল্লেখ করছি—

১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার করা।

২. দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

৩. কর্মোপযোগী শিক্ষা ও যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা।

৪. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

৫. উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও উৎপাদিত পণ্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়া।

৬. কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা।

৭. গ্রাম পর্যায়ে পর্যন্ত অবকাঠামো এবং শিল্প কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

৮. ব্যাংক বীমা ও আর্থিক খাতের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

৯. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা সুলভ করা।

১০. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করে ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

১১. আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা।

১২. সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা।

সম্পাদক ও প্রকাশকঃ এ. এস. এম মুরসিদ [B.S.S] প্রধান সম্পাদকঃ গাজী শাহীদুজ্জামান লিটন [এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট] নির্বাহী সম্পাদকঃ আনমূল আহমেদ অর্থী [LLB (Hon's) & LLM] বার্তা সম্পাদকঃ সিকদার শাহ আলম লিমন [B.S.S] সম্পাদকীয়ঃ মুজিব সড়ক, ফরিদপুর মোবাইল নম্বরঃ +880 9617 179084 [Hotline] +880 1728 311111 [সম্পাদক] +880 1711 995632 [বার্তা] +880 1711 995632 [বিজ্ঞাপন] e-Mail: somoyerprotyasha@gmail.com

🖨️ প্রিন্ট করুন