দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সরকার দলীয় প্রার্থী ও সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার জাহান বাদশা এক পথ সভায় বলেন, আমাকে ভোট দিতে হবে‘ নইলে সোজা করে দিব কিন্তু এমন বক্তব্য দেয়ায় তাকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

 

কুষ্টিয়া-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আ ক ম সরওয়ার জাহান বাদশাকে তার আদালতে স্বশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলেছেন। উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের সময় উপজেলার মরিচা ইউনিয়নের বালির দিয়াড় বাজারে এক পথ সভায় ভোটারদের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দেন।

 

 

তিনি বলেছিলেন, আমি কে তা আপনারা জানেন, আমাকে আপনারা চিনেন এবং জানেন, আমি বেশী কথা বলব না। এখানে যারা আছেন ভোট আমাকে দিতে হবে। পরিস্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতে হবে। এই অধিকার আমার আছে। সুতারাং যার মনে যাই থাকুক না কেন? নৌকা মার্কায় বাদশাহ্ কে ভোট দিতে হবে। উল্টা পাল্টা দুই একজন বকবে, সোজা করে দিব কিন্তু। আজকের পরে যদি উল্টা পাল্টা কথা আর শুনি সোজা করে দিব এইটা মনে রাইখেন।