দেশের ৮৭ শতাংশ এমপি প্রার্থীরা কোটিপতি, টিআইবির এমন প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, সব মানুষের আয় বেড়েছে, তার মানে এই নয় যে সবাই দূর্নীতি করেছে, এমপিদেরও আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, সবারই ব্যবসা বানিজ্য আছে। তার মানে এই নয় যে তারা দূর্নীতি করেছে। না জেনে এইসব কথা তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনী প্রচারণা দলের সাথে মতবিনিয় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

 

এ সময় অংশগ্রহন মূলক নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। হানিফ বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় এই নির্বাচনে বেশি মানুষ অংশ নেবে।

 

 

পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গো-স্বামী দূর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মাহবুবউল আলম হানিফ।