মাগুরার সোনপুরে গরুচোর সন্দেহে কাজল মুন্সি (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কাজল মুন্সী সদর উপজেলার  আজমপুর গ্রামের রোকমান মুন্সির ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা শেখপাড়া গ্রাম থেকে গরু চোর সন্দেহে কাজল মুন্সি (৩৫) নামের এক যুবককে স্থানীয় জনতা ধাওয়া করে সোনপুরে ধরে গণপিটুনি দিয়ে আহত করে।
আহত অবস্থায় স্থানীয় মেম্বার এবং গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে ভোর ৫ঃ৩০ মিনিটে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর  হাসপাতালে ভর্তি করে। সকাল ৭:৩০ মিনিটে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের  জন্য ২৫০ বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।