গোপালগঞ্জ ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী  মুহাম্মদ ফারুক খান এমপি।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মেয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষায়ক উপ কমিটির সদস্য কানতারা খান এবং  স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার এস এম ইমাম রাজী টুলু এর কার্যালয়ে  মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জত হোসেন লিটু মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক তানিয়া হক সোভা প্রমূখ।