দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনের   তফশিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‌ ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচীর  অংশ হিসেবে  ফরিদপুর জেলা শাখার উদ্যোগে  সংগঠনের সভাপতি মুফতি  মোস্তফা কামাল ফরিদপুরী’র সভাপতিত্বে ‌ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে  সংগঠনটি।
শহরের আলীপুর গোরস্থান মসজিদ  হতে এক বিক্ষোভ মিছিল  শুরু হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে ফরিদপুর প্রেসক্লাবে  পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও  পথ সভায়  বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আঃ রহিম,আইন বিষয়ক সম্পাদক আঃ হান্নান মিয়া,ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার, ওহিদুজ্জামান  কোতোয়ালি থানা শাখার  সভাপতি মিজানুর রহমান আরেফী । এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পথ সভায় বক্তারা বলেন বর্তমান নির্বাচন কমিশনার একতরফা তফসিল ঘোষনা করেছে। দেশের মানুষ এই তফসিল মানে না।  এবার   কোন ভাবেই প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না।  বক্তারা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল পূর্বক সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে একটি গ্রহনযোগ্য নির্বাচনের দাবী জানান।